ইউরোর আগে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স

আগামী গ্রীষ্মে ঘরের মাঠে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে রাশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক ফ্রান্স। ইউরোর আগে এটাই হবে ফ্রান্সের সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

এর আগে অবশ্য মার্চে নেদারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিবে দিদিয়ের দেশ্যামের দল। চারদিন পরে স্টেড ডি ফ্রান্সে রাশিয়ার বিপক্ষে ম্যাচটির ব্যপারে নিশ্চয়তা দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। আগামী ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হচ্ছে ইউরো ২০১৬ এর চূড়ান্ত পর্ব। আগামী ১২ ডিসেম্বর চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ জয়ী জার্মানীর পরে দ্বিতীয় ফেবারিট হিসেবে এবার শিরোপা দখলের তালিকায় ফ্রান্স এগিয়ে রয়েছে।