ইনজুরির কারণে জার্মান দল থেকে ছিটকে গেলেন মার্কো রেউস। আঙ্গুলের ইনজুরির কারণে পোল্যান্ডের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ মাতানোর কথা ছিল বরুশিয়া ডর্টমুন্ড এর এক নম্বর তারকা মার্কো রেউসের। কিন্তু সেখানে ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে বসে দেখলেন সতীর্থরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উদযাপন করছেন। বিশ্বকাপের পরে গত সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। গত মৌসুমে দুইবার তার পায়ের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। সেই সূত্র ধরে এরপর এবার পায়ের আঙ্গুলের ইনজুরিতে ইউরো বাছাইয়ের ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। জার্মানি গ্রুপ ডি তে শীর্ষ স্থানে থাকা পোল্যান্ড থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে। আগামীকাল শুক্রবার ফ্রাঙ্কফুর্টে পোল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর সোমবারে গ্লাসগোতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে । এই ম্যাচেই জার্মানি নিশ্চিত করে ফেলতে চাইবে ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে। খবর: গোল ডট কম।