একদিন পর আবারও বৃহস্পতিবার গাংনী উপজেলার কুতুবপুর স্কুল অ্যাণ্ড কলেজের ৫ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়েছে। অসুস্থদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী উষা, উদয় হোসেন ও ষষ্ঠ শ্রেনির ছাত্র রাজু হোসেন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাইদুর রহমান জানান, বেলা সাড়ে ১২টার সময় ক্লাশ চলাকালীন হঠাৎ নবম শ্রেণির ছাত্রী উষা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সে বমি শুরু করে, পরে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দেখে একই ক্লাসের উদয় হোসেনও অজ্ঞান হয়ে যায়। পরে রাজু ও অন্যান্যরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি দেয়া হয়েছে। চিকিৎসাধীনরা বর্তমানে সুস্থ্ রয়েছে বলে জানান তিনি।