ভাঙ্গা শৌচাগারের কারণে বৃহস্পতিবার মালয়েশিয়ার একটি বিমান ভারতে জরুরি অবতরণ করেছে। 'এমএইচ ১৭' যে রুট দিয়ে গিয়েছিল এই বিমানটিও সেই রুট দিয়ে যাচ্ছিল বলে জানায় মালয়েশিয়ান এয়ারলাইন্স। খবর বার্তা সংস্থার এএফপি’র।
কোম্পানির এক মুখপাত্র জানান, 'এমএইচ১৭'র নতুন ফ্লাইট কোড 'এমএইচ১৯' চেন্নাইয়ে জরুরি অবতরণ করে। বিমানটি আমস্টারড্যাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে বিমানটির কুয়ালালামপুরে অবতরণের কথা ছিল।
নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স বারহাদ করার মাত্র দুইদিন পরই এই দুর্ঘটনায় বেশ বিব্রত এয়ারলাইনস কতৃপক্ষ।
নারী মুখপাত্র আরও জানান, চেন্নাইয়ে অবতরণের স্থান না পাওয়ায় ভারতে অবতরণ করার আগে দুবার চক্কর কাটে বিমানটি। এ সময় অতিরিক্ত জ্বালানী পুড়িয়ে ফেলায় চেন্নাই থেকে তেল সংগ্রহ করে আবারও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট।
বাসস