বন্যা মোকাবেলায় সমস্যা হবে না: মায়া

 
দেশে খাদ্যের কোনো অভাব নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বন্যা মোকাবেলায় কোনো সমস্যা হবে না।’
 
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, দেশের ২৪টি জেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। এসব জেলায় ৭ হাজার মেট্রিক টনেরও বেশি চাল বরাদ্দ দেয়া হয়েছে।