অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট টনি অ্যাবট বলেছেন, ‘আইএস জঙ্গিরা নাৎসিদের চেয়েও খারাপ কারণ তারা তাদের অপকর্মের জন্য গর্ব বোধ করে।’ খবর এনডিটিভির।
টনি অ্যাবট বলেন, ‘নাৎসিরা ভয়ংকর সব অপরাধ করেছে। কিন্তু তারা তদের অপকর্মগুলো অনেক ক্ষেত্রে গোপন করার চেষ্টা করেছে। কিন্তু আইএস জঙ্গিরা কৃত অপরাধের জন্য গর্ব বোধ করে থাকে। তারা মধ্যযুগের বর্বরদের মতো কাজ করে আবার তা গর্বের সাথে প্রচার করে।’
অবশ্য, অ্যাবটের এই বক্তব্যের নিন্দা জানিয়েছে বিভিন্ন ইহুদি সংগঠন। অস্ট্রেলিয়ার ইহুদি নেতা রবার্ট গুট বলেন, ‘আইএস জঙ্গিরা ভয়ংকর অপরাধ করছে সত্যি, কিন্তু তা নাৎসিদের অপরাধের সমান নয়।’