‘অবিলম্বে তালেবানের সাথে আলোচনা করুন’

তালেবানের সাথে আলোচনা শুরু করার জন্য আফগান সরকারকে আহ্বান জানাবে পাকিস্তান। তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর পর নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে সরকারের সাথে তাদের আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে। খবর বিবিসির।
 
দুই দিনের আঞ্চলিক অর্থনৈতিক সন্মেলনে যোগ দিতে শুক্রবার আফগানিস্তানে যাচ্ছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শারতাজ আজিজ। তিনি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন।
 
শারতাজ বলেন, ‘আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।’ তিনি অবিলম্বে তালেবানের সাথে আলোচনা শুরুর জন্য আফগান সরকারকে আহবান জানান। তিনি আরো বলেন, ‘পাকিস্তান চায় আফগানিস্তান নিজেদের মতো করে শান্তি প্রক্রিয়াটিকে এগিয়ে নিক। এ ব্যাপারে সকল সহায়তা করতে প্রস্তুত পাকিস্তান।