‘শিগগিরই জাতীয় ক্রীড়া পুরস্কার’

 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে শিগগিরই জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন ‍যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ও জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে জাতীয় ক্রীড়া পুরস্কারের ব্যাপারে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা এ পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে পারব।’
 

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী ইউনিয়ন ও শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।