লাজ ফার্মা ও তাজরীন ফার্মেসিকে জরিমানা

 
অনুমোদনহীন ওষুধ পাওয়ায় রাজধানীর কলাবাগানে অবস্থিত লাজ ফার্মাকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাজ ফার্মার পাশের তাজরীন ফার্মেসিকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
 

আদালত পরিচালনাকারী র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অবৈধ পথে আসা ব্যথানাশক বিভিন্ন ওষুধ দোকান দুটিতে বিক্রি হচ্ছিল। ওষুধ প্রশাসনের অনুমোদনহীন এসব ওষুধ বাংলাদেশে আমদানি নিষিদ্ধ।’ তিনি জানান, পরিচালিত অভিযানে লাজ ফার্মাকে চার লাখ টাকা এবং তাজরীন ফার্মেসিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।