দয়াগঞ্জে বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

 
নাতনিকে বাঁচাতে গিয়ে বাসা চাপায় আঙ্গুরা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে এ ঘটনা ঘটে। তবে এ সময় বৃদ্ধার নাতনি নুসরাত (৬) গুরুতর আহত হয়েছে।
 
আহত নুসরাত দয়াগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। শিশুটিকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
 

এ দিকে, পুলিশ দায়ী চালকসহ বাসটিকে আটক করেছে।