হাঙ্গেরির বুদাপেস্টের আন্তর্জাতিক রেল স্টেশন থেকে প্রায় তিনশ অভিবাসীসহ একটি ট্রেন অস্ট্রিয়ার সীমান্তের অভিমুখে যাত্রা করেছে। বার্তা সংস্থা এএফপির রিপোর্টে জানানো হয়েছে, বৃহস্পতিবার বুদাপেস্টের একটি স্টেশন অভিবাসীদের জন্য খুলে দেয়ার পর ট্রেনটি যাত্রা করে।
মঙ্গলবার হাঙ্গেরি কর্তৃপক্ষ অস্ট্রিয়া ও জার্মানিমুখী অভিবাসীবাহী কয়েকটি ট্রেন থামিয়ে দিয়েছিল। তখন ট্রেন থেকে অভিবাসীদের নামানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয় পুলিশ।
ট্রেনটির তিনটি বগি সজোনবাথলি ও বাকি বগিগুলো সোপরন যাবে। এই দুই স্থানই অস্ট্রিয়ার সঙ্গে হাঙ্গেরির পশ্চিম সীমান্তে অবস্থিত।