খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আবদুল মতিন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার লাফাইন্দংপাড়া গনজুর বাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রিপ্রুচাই মারমা (৪৮) ও উসামং মারমা (৩৮) নামে দুই উপজাতি ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কয়েক শ গ্রামবাসী চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় এ সড়কে প্রায় পাঁচ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ও খুনিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।