কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্যোগে ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা খন্দকার মুক্তির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে নিহত শিক্ষিকার ৮ বছর বয়সী একমাত্র ছেলে মিথিক তার মায়ের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে।
এ সময়ে নিহত শিক্ষিকার পিতা উপজেলা এলজিইডির কর্মচারী খন্দকার আব্দুল হাই ও মাতা মশান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার হামিদা খাতুন অভিযোগ করে বলেন, গত ২২ আগষ্ট দিবাগত রাতে সদর উপজেলার চৌড়হাস স্টেডিয়ামপাড়ায় শ্বশুরালয়ে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের মূলহোতা শিক্ষিকা মুক্তির স্বামী মিলন মাযহার ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দগুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুল ইসলাম বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষক শিক্ষার মেরুদন্ড। অথচ একজন নেশাগ্রস্থ স্বামীর নির্মম নির্যাতনে জাতি গঠনের কারিগরকে অকালে প্রাণ হারাতে হল। এটা জাতির জন্য লজ্জা ও চরম হতাশা জনক। তিনিও এ র্ঘণিত হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।
এ সময়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, আব্দুল মান্নান, নজিবুল হক, সিরাজুল ইসলাম, শিরিন সুলতানা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কাটদহ-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন, আমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ, করিপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা খাতুন, ছাতিয়ান দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম সেলিম, খয়েরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বেগ, বুরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম পারমিটোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাউদ হোসেন, কাটদহচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, পুরাতন আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, সাহেবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, হরগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, বহলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু আরা বেগম, বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুটিশ্বর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষক নের্তৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।