পরিপক্কতার অভাব রয়েছে নেইমারের!

 
নেইমারের প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই, তবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন করেছেন সাবেক সেলেকাও খেলোয়াড় লিওনার্দো।
 
ঘরের মাঠের বিশ্বকাপে ব্যর্থতার পরে কার্লোস দুঙ্গা দায়িত্ব নিয়েই নেইমারকে অধিনায়ক বানিয়ে দেন। ২২ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড বর্তমান ব্রাজিল দলের একমাত্র বিশ্বস্বীকৃত তারকা। কিন্তু ব্রাজিলের হয়ে ৫১ ম্যাচে ৩৯ গোল করা খেলোয়াড়ের সক্ষমতা প্রশ্নের মুখে নয়, বরং মানসিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন আছে লিওনার্দোর। বরাবরের মতোই নেইমারের সমালোচক এই সাবেক খেলোয়াড় বলেন, নেইমার দারুণ একজন খেলোয়াড়, কিন্তু ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার মানসিক পরিপক্কতা নেই ওর।
 
উল্লেখ্য, কোপা আমেরিকায় কলম্বিয়ার মুরিলোকে ফাউল করে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন নেইমার।
 
 লিওনর্দো মনে করেন বার্সেলোনাতে গিয়ে খেলোয়াড় হিসেবে যথেষ্ট উন্নতি করেছে নেইমার। তিনি বলেন, ও যখন ব্রাজিলে ছিল আমি তখন ওর অনেক সমালোচনা করতাম। সে তখন শুধু বল নিয়ে ড্রিবল করতো। কিন্তু এখন সে বল ছাড়াই খেলতে পারে। আমি মনে করেছিলাম সে এটা পারে না। এটা আসলে মানসিকতার বিষয়।