নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২০) নামে এক লেদ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। মৃত. আব্দুল্লাহ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মহিষবাথান গ্রামের ফজল মিয়ার ছেলে ও মৌখাড়া হাটের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক জানান, শুক্রবার দুপুরে আব্দুল্লাহ ওয়ার্কশপে কাজ করছিল। এ সময় নিজের অজান্তে বিদ্যুতের ছিঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে থাকা লোহার দরজা ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।