অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ও তারকা অফ স্পিনার সাঈদ আজমলের জন্য ওয়ানডে দরজা এখনো খোলা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, ইউনিস ও আজমলের মত খেলোয়াড়দের জন্য ওয়ানডে দরজা এখনও খোলা আছে এবং দলের প্রয়োজন হলেই তাদের ডাকা হতে পারে।
রশিদ বলেন, অসাধারণ অবদানের জন্য এ দুই গ্রেট খেলোয়াড়ের প্রতি তার অনেক শ্রদ্ধাবোধ রয়েছে। তবে এই মুহূর্তে ওয়ানডে দলে তাদের অন্তর্ভুক্তিটা সঠিক হবে না বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় ডন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
টেস্ট দলের জন্য একজন উচ্চ মানসম্পন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ইউনুসের প্রশংসা করেন তিনি। আজমলের বিষয়ে তিনি বলেন, তার পারফরমেন্স সতর্কতার সঙ্গে মনিটর করা হচ্ছে।
বাসস