ছয় দেশের অংশগ্রহণে শনিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে বেঙ্গল এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, হংকং, মালয়েশিয়া, জাপান ও আমেরিকা।
দেশ বিদেশের ৪৮ জন প্রতিযোগী (১৩ জন বালিকা) ৫ থেকে ১১ সেপ্টেম্বর প্রথম ধাপ এবং ১২ থেকে ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরমধ্যে বাংলাদেশের প্রতিযোগী ৩৬ জন। প্রতিযোগিতার শীর্ষবাছাই বাংলাদেশের স্বাধীন হোসেন, লামিসা সুচনা ফাবিহা, ইশতিয়াক ও মালয়েশিয়ার নীল ফারা ফাহরোল রোজী।
বাসস