তেজগাঁওয়ে গাড়ির ধাক্কায় স্কুল-ছাত্রের মৃত্যু

 
রাজধানীর তেজগাঁওয়ে গাড়ি ধাক্কায় মোশাররফ হোসেন পারভেজ (১৪) নামের এক স্কুল-ছাত্র মারা গেছে।
 
পুলিশ জানায়, তেজগাঁও কুনিপাড়ায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহন হয় স্কুল ছাত্র মোশাররফ হোসেন পারভেজ। উদ্ধার করে দুপুরে ঢামেকে নিলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
পারভেজের বাবার নাম জালাল উদ্দিন। সে পরিবারের সঙ্গে কুনিপাড়ায় এলাকায় থাকত।