অপরাধ দমনে বাংলাদেশ ও অস্ট্রেলীয় পুলিশ কাজ করবে

 
সন্ত্রাস, অবৈধ মাদক, চোরাচালান, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার, পাইরেসি, মানবপাচার, জল দস্যুতাসহ অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
 
শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দু’দেশের পুলিশের মধ্যে ‘আন্তঃদেশীয় অপরাধ দমন’ সংক্রান্ত এক সমঝোতা স্মারক  স্বাক্ষর হয়েছে।
 
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক ও  এফেডারেল পুলিশের কমিশনার এন্ড্রু কলভিন নিজ নিজ সংস্থার পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।