ডিবি পরিচয়ে অপহরণকারী চক্রের ৭ জন আটক

রাজধানীর এয়ারপোর্ট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে  অপহরণকারী চক্রের সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।
 
শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
আটককৃতরা হলেন- জসিম, শহিদুল, সোহাগ হাওলাদার, মনির মাতব্বর, সানাউল ব্যাপারি ও নিপা বেগম।  তাদের কাছ থেকে একটি হাইয়েস মাইক্রোবাস, ৫০ হাজার টাকা, একটি দেশীয় বন্দুক, ৬টি মোবাইল সেট, পাগলা মলম ও একটি হাতকড়া উদ্ধার করা হয়।
 
র‌্যাব-১ জানিয়েছে, শনিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।