চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৪৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ছয়জন ও ওয়ারেন্টভুক্ত ১৩৮ জন আসামি রয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।