পাকিস্তানের লাহরে একটি পোশাক কারখানার ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৬ জন। শুক্রবার লাহরের নাস্তার কলোনিতে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল 'আবতক' -এর খবরে এই তথ্য জানা গেছে।
এ ঘটনায় অবৈধ ভবন নির্মাণের অভিযোগে ফ্যাক্টরির ম্যানেজারসহ ছয় জনকে আটক করা হয়েছে।