যশোরের বাঘারপাড়ায় একটি প্রাইভেটকার থেকে ১১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।
বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, গত ২ সেপ্টেম্বর বাঘারপাড়া থানা পুলিশ যশোর-নড়াইল সড়কের ভিটাবলায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করে থানায় এনে রাখা হয়। শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই গাড়িতে সোনার বার রয়েছে। পরে গাড়িটি তলাশি করে গিয়ার বক্সের ভেতর থেকে ১১০পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণগুলোর ওজন ১২ কেজি। যার আনুমানিক মূল্য চার কোটি টাকার বেশি।
তিনি আরো জানান, এ ঘটনায় গাড়ির মালিকসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।