ফেসবুক পেজে ৫০ লাখ ফ্যানের সংখ্যা ছাড়িয়েছে গ্রামীণফোন। বুধবার নতুন এই মাইলফলক স্পর্শ করে অপারেটরটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে নতুন এই মাইলফলক উদযাপন করতে ৩ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের নানা উপহার দিচ্ছে জিপি। উপহারের তালিকায় রয়েছে ফ্রি গান ডাউনলোডসহ ফুডপান্ডার চার্জবিহীন হোম সার্ভিস সুবিধা। জিপি মিউজিকে অপারেটরটি ৫০টি গান ফ্রি ডাউনলোড করার সুবিধা দিয়েছে। যেখানে প্রতিটি গানের জন্যে চার্জ ছিলো ৫ টাকা।
একইভাবে ফুডপান্ডায় খাবার অর্ডার করলেই সার্ভিস চার্জ ছাড়াই খাবার পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে। অফারটি পেতে অ্যাকটিভেশন কোড (fp5mgp1) ব্যবহার করতে হবে।