চট্টগ্রামে নাশকতা ও পুলিশে ওপর হামলার অভিযোগে উপজেলার ১ নং চরতী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চরতী ইউনিয়নের পশ্চিম চরতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গ্রেফতারকৃত চরতী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিমের বিরুদ্ধে নাশকতা ও পুলিশে ওপর হামলার ঘটনায় থানায় ৭টি মামলা রয়েছে।