সাতকানিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ১

 
 
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন সাজু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগাত রাতে উপজেলার এত্তচিয়া পাহাড়তলী আলীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাজ্জাদ উপজেলার এত্তচিয়া পাহাড়তলী আলীনগর এলাকায় আক্তার হোসেনের ছেলে।
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দীন খন্দকার জানান, গ্রেফতার হওয়া সাজ্জাদ হোসেন সাজুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তিনি শিবির ক্যাডার এনাম ও শহীদের সহযোগী।