জনপ্রিয় দুই সুরকার বেলাল খান এবং লুৎফর হাসানের সুরে দুই গান নিয়ে আসছেন জোবায়ের টিপু। জোবায়ের টিপুর স্বাচ্ছন্দ্যের জায়গা মূলত বাংলাদেশি ফোক হলেও এবার ফোকের পাশাপাশি আধুনিক ঘরানার গান নিয়ে আসছেন তিনি।
টিভি লাইভ এবং শোতে কভার গান করে বেশ সময় পার করলেও অ্যালবাম করা হয়নি জোবায়ের টিপুর। এই গানগুলো দিয়েই তার প্রথম অ্যলাবামের যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন জোবায়ের টিপু।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমি দেশের সবগুলো টিভি চ্যানেলে লাইভে গেয়েছি আর উত্তর আমেরিকার সব দেশেই শো করেছি। সেখানে অন্যদের গান করার পর আমার মনে হয়েছে এবার মৌলিক গানে যাওয়া দরকার। তাই এই গানগুলো করা।
উল্লেখ্য, দুটো গানই লিখেছেন ইশতিয়াক আহমেদ। শিগগিরই বান্দরবান এবং কক্সবাজারে চিত্রায়িত ভিডিওসহ গান ২ টি প্রকাশ করা হবে।