স্কুলছাত্রী লাঞ্ছিত: রাহুলকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

 
হবিগঞ্জে স্কুলছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় আটক কিশোর রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শনিবার বেলা দেড়টায় তাকে হবিগঞ্জ কিশোর আদালতে হাজির করা হয়।
 
সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, শুক্রবার রাতভর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু সে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিয়েছে। ঘটনার ভিডিও কে করেছে, কে তা ফেসবুকে আপলোড করেছে, সে সম্পর্কে তথ্য জানতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাজীপুরে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।
 
তিনি আরো জানান, ছাত্রীর বাবা শাহজাহান মিয়া রাহুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন।