চালডালের সঙ্গে এসএসএল ওয়্যারলেসের চুক্তি

অনলাইন গ্রোসারি শপ চালডাল ডটকমের সঙ্গে সমঝোতা স্বারক সই করেছে অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জ। সম্প্রতি রাজধানীর নিউ ইস্কাটন রোডে এসএসএল ওয়্যারলেসের অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন চালডাল ডটকমের সিওও জিয়া আশরাফ ও এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসএসএল কমার্জ।

এর আওতায় এখন থেকে চালডাল ডটকম তাদের সকল অনলাইন পেমেন্ট সিস্টেম পরিচালনা করবে এসএসএল ওয়্যারলেসের অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জের মাধ্যমে। ক্রেতারা এখন ডেবিট বা ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চালডাল থেকে অনলাইনে পণ্য কিনতে পারবেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চালডাল ডটকমের ডিরেক্টর মুস্তাফিজুর রহমান ও সুমন রহমান এবং এসএসএল ওয়্যারলেসের সিনিয়র ম্যানেজার জুবায়ের হুসাইন, ম্যানেজার মাহবুব-উর-রশিদ খান, ই-বিজনেস।

এ সম্পর্কে চালডাল ডটকমের সিওও জিয়া আশরাফ বলেন, চাল, ডাল, তরকারি, সবজি, মাছ, মাংস, ফ্রোজেন ফুড, সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, স্টেশনারি পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবধরনের পণ্য আমরা অনেক কমদামে বিক্রি করি। ক্রেতাদেরকে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসসহ প্রতিদিন প্রায় ৩০০ ক্রেতাকে তাদের বাসায় পণ্য পৌছে দেয়া হয়। ক্রেতাদের সুবিধার জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। আশা করি আমাদের কর্মপরিধি আরো বাড়বে।