কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরে সিকদার রায়হান-উজ-জামান সৌরভ (১৫) নামে এক স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।সৌরভ উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামানের ছেলে। সে উপজেলা সদরের মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র ছিল।
 
জানা গেছে, শনিবার সকালে উপজেলার ট্যাংরাখালি গ্রামে বাড়ির বাগানে সৌরভ ডাব (নারকেল) পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।