যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাবস্থায় ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ‘ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের সিদ্ধান্ত না নিলে অনেক ভালো হতো’। খবর বিবিসির।
টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে হিলারি বলেন, ‘আমি দুঃখিত এই কাজটি করে আমি নিজেও বিভ্রান্তিতে ছিলাম।’
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একজন জোরালো প্রার্থী হিলারি ক্লিনটন। ব্যক্তিগত ই-মেইল ব্যাবহার করার ঘটনা প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
রাজনীতি সংশ্লিষ্ট অনেকে বলেছেন ঘটনাটি প্রকাশিত হওয়ার পরপর যেভাবে আচরণ করা দরকার ছিল, সেভাবে আচরণ করেননি হিলারি। এমনকি এ ব্যাপারে ঠাট্টাও করেছেন তিনি। তবে শুক্রবারের সাক্ষাত্কারে পুরো দায় নিজের বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এ ঘটনাটি প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। অনেক ভোটার বলেছেন তার ওপর আস্থা রাখা যায় না। যুক্তরাষ্ট্রের আইনে সকল দায়িত্বশীল কর্মকতার সব যোগাযোগ রাষ্ট্রীয় কর্মকাণ্ড বলে বিবেচিত হয়।