হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় বিজিবি সদস্য আহত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে চোরাচালানীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মাকছুদ আলী (৩৬) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
 
আহত মাকছুদ আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। তিনি হিলি সিপি ক্যাম্পে কর্মরত।
 
শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের ফকিরপাড়ায় এ ঘটনা ঘটে।
 
হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল জোববার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।