মারা গেছেন বিশ্বের সবচেয়ে খাটো মানুষ

 
বিশ্বের সবচেয়ে খাটো মানুষ নেপালের চন্দ্র বাহাদুর ডাংগি মারা গেছেন। বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
 
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে নাম ওঠে ১ ফুট ৯ ইঞ্চি (৫৪ দশমিক ৬ সেন্টিমিটার) উচ্চতার চন্দ্র বাহাদুরের। এর দুই বছর পর চন্দ্র বাহাদুর লন্ডন সফরে যান। সেখানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুরস্কের সুলতান কসেনের (আট ফুট ২ ইঞ্চি) সঙ্গে তার দেখা হয়।