ঢাকায় পৌঁছেছে জর্ডান ফুটবল দল

 
বাংলাদেশের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ এশিয়ান কাপ ফুটবল বাছাই ম্যাচ খেলতে ঢাকায় এসেছে জর্ডান ফুটবল দল। শনিবার বিকেলে ঢাকায় পৌঁছায় তারা।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় খেলাটি অনুষ্ঠিত হবে।
 

জর্ডান, বাংলাদেশ, কিরগিজস্তান, অস্ট্রেলিয়া, তাজিকিস্তান খেলছে ‘বি’ গ্রুপে। অস্ট্রেলিয়া দুই খেলায় ৬, জর্ডান দুই খেলায় ৪, কিরগিজস্তান তিন খেলায় ৪, তাজিকিস্তান দুই খেলায় ১ এবং তাজিকিস্তানের বিরুদ্ধে (১-১) ড্র করায় বাংলাদেশ তিন খেলায় ১ পয়েন্ট পেলেও গোল গড়ে সবার নিচে।