মোহাম্মদ আসিফ এবং নেলসন ম্যান্ডেলা জেল খাটার মধ্যে পার্থক্য বিস্তর। আসিফ জেল খেটেছেন ক্রিকেট খেলাটিকে কলঙ্কিত করে। অন্যদিকে কালো মানুষদের অধিকার আদায়ের পক্ষে দাঁড়িয়ে রাষ্ট্রীয় রোষাণলে পড়ে জীবনের ২২ টি বছর জেলে বিসর্জন দিয়েছেন ম্যান্ডেলা। অথচ জেলে বসে নোবেলজয়ী ম্যান্ডেলাকেই অনুপ্রেরণা মেনেছিলেন পাকিস্তানি ফাস্ট বোলার!
টেলিগ্রাফকে দেয়া সাক্ষাত্কারে আসিফ বলেছেন, ‘আমি কঠিন সময়কে পেছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছি। নেলসন ম্যান্ডেলাকেও জেলে যেতে হয়েছে। আমি যখন জেলে ছিলাম, তখন তিনিই ছিলেন আমার অনুপ্রেরণা।’