রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি চেয়ারম্যান

 
রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়েছেন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নাম শফিউদ্দিন মোল্লা (৪০)। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে পল্টন ফাস্ট হোটেলের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
 
শফিউদ্দিন মোল্লার ভাগনে মো. লাভলু জানান, শফিউদ্দিন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। সকালে তিনি ঢাকায় আসেন। এরপর তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাকে অচেতন অবস্থায় দেখে মামুন নামের এক পথচারী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।