সনির নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামে ব্যবহার করা হয়েছে ফোরকে রেজ্যুলেশনের ডিসপ্লে। এর ফলে এই প্রথমবারের মতো সনির কোনো স্মার্টফোনে ব্যবহার করা হলো ফোরকে রেজ্যুলেশনের ডিসপ্লে।
তাছাড়া ২০১৩ সালে সনির এক্সপেরিয়া জেড১ স্মার্টফোনের পর এই প্রথমবারের মতো তাদের ক্যামেরা মডিউলেও এসেছে নতুনত্ব। এতে ব্যবহূত ক্যামেরার সেন্সরের রেজ্যুলেশন ২৩ মেগাপিক্সেল। তাছাড়া এই ক্যামেরাতে ডিএসএলআর ক্যামেরার নানা ফিচারও পাওয়া যাবে। এর ফলে সনির এই প্রিমিয়াম স্মার্টফোনের ফোরকে মানের ছবি এবং ভিডিও ধারণ করা যাবে।