রাজধানীর গুলশানে দুইজন নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে জব্দকৃত অবৈধ মালামাল ধ্বংস করার সময় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, মাসুদ রানা (৪২) ও আকরাম ৪০। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গুলশান থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান বলেন, তারা গুলশান ইয়ুথ ক্লাবের নিরাপত্তাকর্মী। ক্লাবের সামনে পুলিশ কর্তৃক অবৈধ মালামাল ধ্বংস করা দেখছিলেন তারা। এ সময় মালামালে আগুন দিলে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা দগ্ধ হন।