ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অন্তত ৬০ সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ৪৫ জন সেনা রয়েছেন। এই হামলার জবাবে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে শনিবার বিমান হামলা চালানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যার রাজধানী সানাতে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রথমবারের মতো সানাতে এতো বড় পরিসরে হামলা চালানো হয়েছে। ঐ অভিযানে অন্তত ১২ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে ১২ জন নিহত হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার হুথি বিদ্রোহীর মিসাইল হামলায় সংযুক্ত আরব আমিরাতের অন্তত ৪৫ সৈন্য নিহত হয়েছেন। এছাড়া সৌদি আরবের ১০ সেনা ও বাহরাইনের পাঁচজন নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা ও এপি।