বার কাউন্সিল নির্বাচন: ভোট গণনার নির্দেশনা চেয়ে রিট

 
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ব্যালট পেপার গণনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুপ্রিমে কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন।
 
অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, রিট আবেদনে ৭৭টি কেন্দ্রের ভোটের ব্যালট পেপার গণনার জন্য আদালতের কাছে নির্দেশানা চাওয়া হয়েছে। চলতি সপ্তাহে হাইকোর্টের যে কোনো বেঞ্চে শুনানি হতে পারে।
 
গত ২৬ আগস্ট বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় লাভ করে।