কক্সবাজারের টেকনাফ থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মিয়ানমার নাগরিককে আটক করছে পুলিশ। শনিবার গভীর রাতে লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমান (৩৭), আবু সিদ্দিক (২৮) ও মো. ইসমাইল (৩০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টেকনাফের হ্নীলা নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যামেপ অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করে, যার বাজারমূল্য ৩০ লাখ টাকা।
তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে রবিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।