শিশু রাকিব হত্যা মামলার বিচার শুরু


খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। রবিবার বেলা ১০ টায় খুলনা মহানগর হাকিম আদালত-৩ এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে।

গত ২৫ আগস্ট তিনজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন- গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়া। মামলায় তিনজন প্রত্যক্ষদর্শীসহ ৪০ জনকে সাক্ষী করা হয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।