স্পিনের বিপক্ষে ভালো করবে ভারত : রাহানে

গত কয়েক ম্যাচে না পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন চার টেস্টের সিরিজে স্পিনের বিপক্ষে তার দলের ব্যাটসম্যানরা অনেক বেশি আক্রমণাত্মক ও ভাল খেলবে বলে অঙ্গীকার করেছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।


সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলংকায় স্পিনের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরা খুব বেশি ভাল করতে পারেনি স্বীকার করে রাহানে বলেন নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিষয়গুলো ভিন্ন হবে। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে শ্রীলংকায় স্পিনারদের বিপক্ষে আমরা ভাল খেরতে পারিনি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ফাস্ট বোলিংয়ের বিপক্ষে আমরা ভাল খেলেছি। আমাদের উদ্দেশ্য ছিল তাদের প্রথম দিকের স্পেলগুলো ভাল খেলা এবং তারপর সেটা অব্যাহত রাখা। আমরা কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে স্পিনের বিরুদ্ধে আরো ভাল খেরতে চাই। আমার বিশ্বাস আসন্ন সিরিজে স্পিনের বিপক্ষে আমরা ভাল করব।


ভারতের বর্তমান দলটি মান সম্পন্ন স্পিনের বিপক্ষে খুব বেশি খেলছেনা- এমন মন্তব্যকে অস্বীকার করে রাহানে বলেন, আমি মনে করছিনা যে স্পিনের বিরুদ্ধে আমরা খুব খারাপ খেলছি। শ্রীলংকা সফরে আপনাকে অবশ্যই স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। রঙ্গনা হেরাথ, থারিন্ডু কৌশল খুবই ভাল করেছেন।বাসস