চলতি মাসে বঙ্গোপসাগরে ২ নিম্নচাপ

 
চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া স্বাভাবিক বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হবে। রবিবার আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে। 
 
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কমপক্ষে তিন থেকে সাতটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দুইটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
 
অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। সেসময় বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
 
নভেম্বর মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেসময় বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঐ মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে।-বাসস।