পাবনায় যুবককে গুলি করে হত্যা, আটক ৯


পাবনার আটঘরিয়ায় ঘুমন্ত অবস্থায় বিশাল খান নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করেছে পুলিশ।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটঘরিয়া উপজেলার ভরতপুর গ্রামে দাদা সেকেন্দার আলী খানের বাড়িতে থাকতেন যুবক বিশাল খান। সকালে অজ্ঞাত দূর্বৃত্তরা দরজা খুলে ঘুমন্ত অবস্থায় বিশালকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলও উদ্ধার করে পুলিশ। তবে কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

আটককৃতরা হলেন- খুলনার দৌলতপুর থানার বনানীপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে বজলুর রহমান (৩১), পটুয়াখালী বাউফল থানার কেশবপুর এলাকার শানু মিয়ার ছেলে রুহুল আমিন ফিরোজ (২৯), চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার দেওমান গ্রামের আ: হাদির ছেলে নাছিরউদ্দিন (৪০), পাবনার ঈশ্বরদীর আড়মবাড়িয়া এলাকার নুর মোহাম্মদ প্রাং এর ছেলে হাশেম আলী (৩২), একই এলাকার নজরলের ছেলে হাসু (৩০), ঈশ্বরদীর গোপালপুর এলাকার মনিরুদ্দিনের ছেলে আয়নুল (৩৫), ঈশ্বরদীর রড়ইচড়া এলাকার রওশন আলীর ছেলে শফিকুল ইসলাম (৩২), নাটোরের বড়াইগ্রাম এলাকার সালাম মন্ডলের ছেলে আজদু (২৮) ও নাটোরের লালপুর থানার মমিতপুর এলাকার মৃত আলহাজ আজিজ প্রাং এর ছেলে আসলাম (৪৭)।