ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে নিয়ে বলিউডে সিনেমা হওয়া নাকি সম্ভব না! এবং আরো আশ্চর্যজনক কথা হচেছ এই কথা বলেছেন বলিউডে ক্যারিয়ার গড়া মনসুর আলির পূত্র সাইফ আলি খান।
সাইফ আলির দুই পুরুষ ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। তার দাদা ইরফান আলি পতৌদিতো ইংল্যান্ডের হয়ে অ্যাশেজের কুখ্যাত বডিলাইন সিরিজেও খেলেছেন। বর্তমানে উত্তরাধিকারসূত্রে পতৌদির নবাব সাইফ বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। কিন্তু সাইফ মনে করেন যে কিংবদন্তি পিতাকে নিয়ে সিনেমা তার অঙ্গনে নির্মাণ সম্ভব নয়।
একটি চোখ হারিয়েও ভারতীয় দলের নেতৃত্ব দিয়ে কিংবদন্তি হয়ে আছেন ডানহাতি ব্যাটসম্যান মনসুর আলি। সাইফ আলি বলেন, তাকে নিয়ে হয়তো কেউ সিনেমা বানানোর কথা ভাবতে পারে, কিন্তু বলিউডে তাকে নিয়ে সিনেমা বানানো সম্ভব নয়। কারণ তার মতো চরিত্রকে দিয়েতো আর গান গাওয়ানো যাবে না! হয়তো কেউ তাকে নিয়ে ইংরেজি অথবা হিন্দি/ইংরেজি দুই ভাষার সিনেমা বানাতে পারে।
কিংবদন্তি পিতাকে নিয়ে ডকুমেন্টারি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন সাইফ। তবে পর্যাপ্ত ফুটেজের অভাবে খুব বেশি আগাতে পারছেন না তিনি। সাইফ বলেন, ডকুমেন্টারি বানানোর মতো খুব বেশি ফুটেজ পায়নি আমি। যা পেয়েছি তা খুবই কম এবং দুষ্প্রাপ্য। আমরা যদি আরো ফুটেজ পাই তাহলে এটা অনেক দারুণ হবে। দ্য হিন্দু