ব্যবসায়ীকে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

 
রাজধানীর শ্যামপুরের কদমতলীতে মো. সুমন নামে এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার এই ঘটনা ঘটে।
 
ডান পায়ে গুলিবিদ্ধ সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়েছে। তিনি শ্যামপুরের রহমান প্লাজায় ক্রোকারিজের ব্যবসা করেন।
 
সুমন জানান, ব্র্যাক ব্যাংক থেকে ব্যাগে করে পাঁচ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর একটি মোটরসাইকেলের তিন আরোহী গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেলক হক  গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।