সাঁথিয়ায় কৃষক হত্যার রহস্য উৎঘাটন, ছেলে আদালতে

পাবনার সাঁথিয়া উপজেলায় কৃষক হত্যা মামলার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। এ হত্যার অভিযোগে পুত্র লিটনকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঠিয়েছে।
 
জালালের স্ত্রী হাসিনা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, বৃহস্পতিবার রাতে বাবা জালাল মন্ডলের কাছে তিন লক্ষ টাকা চায়। এ সময় জালাল টাকা দিতে অস্বীকৃতি জানালে লিটন বাবাকে শ্বাসরোধে হত্যা করে।
 
পুলিশ জানায়, শনিবার লিটনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো দুই মামলার পলাতক আসামি।
 
উল্লেখ্য, শুক্রবার সকালে উপজেলার ভুলবাড়িয়া গ্রামের আনছার মন্ডলের ছেলে কৃষক জালাল মন্ডলের (৫২) লাশ উদ্ধার করা হয়।