জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) এর মাধ্যমে জানানো হবে।