রাজশাহীতে টিস্যুতে মুখ মুছে ২৫ গরু ব্যবসায়ী অজ্ঞান

রাজশাহী সিটি বাইপাস গরুর হাটের পাশের হোটেলে খাবার শেষে টিস্যুতে মুখ মুছে অন্তত ২৫ গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন।
 
রবিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
ঘটনার পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ওই হোটেলের মালিক জাফরের ছেলে ফয়সালসহ চারজনকে আটক করেছে। তবে হোটেলপালিয়ে গেছে।
 
নগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল মালিক জাফরকে আটকে অভিযান চলছে।